জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার চান গুতেরেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এখনকার বৈশ্বিক বাস্তবতার’ সঙ্গে মিলিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও ব্রেটন উডস প্রতিষ্ঠানগুলো সংস্কারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল রোববার জাপানের হিরোশিমায় এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। হিরোশিমায় শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭–এর তিন দিনের শীর্ষ সম্মেলন এদিন শেষ হয়।
গুতেরেস বলেন, নিরাপত্তা পরিষদ ও ব্রেটন উডস উভয় প্রতিষ্ঠানই ১৯৪৫ সালের ক্ষমতার সম্পর্ককে প্রতিফলিত করে। এগুলোকে যুগোপযোগী করা প্রয়োজন। ব্রেটন উডস প্রতিষ্ঠানগুলোর অন্যতম হলো বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।