ইকুয়েডরে কারাগার পরিচালককে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইকুয়েডরের পেনিটেনসিয়ারিয়া কারাগারের পরিচালক মারিয়া ডেনিয়েলা ইকাজা এক সশস্ত্র হামলায় নিহত হয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির কারাগারগুলোর সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার ইকুয়েডরের বন্দরনগরী গুয়াইয়াকিলের রাস্তায় হামলা চালিয়ে মারিয়াকে হত্যা করা হয়। এতে আহত হয়েছেন একজন।
ইকুয়েডরের পৌর কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহতভাবে বাড়ছে। চলতি মাসে দেশটিতে আরও একজন কারাগার পরিচালক খুন হয়েছেন।