অধ্যাদেশ দিয়ে শাসনের ক্ষমতা পেলেন মাদুরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার জাতীয় পরিষদ বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কেবল অধ্যাদেশের মাধ্যমে শাসনকাজ পরিচালনার অনুমোদন দিয়েছে। রোববার কণ্ঠভোটে এ প্রস্তাব পাস হয়। খবর রয়টার্সের।
অধ্যাদেশ জারির নতুন ক্ষমতা পাওয়ায় প্রেসিডেন্ট মাদুরো জননিরাপত্তা এবং প্রতিরক্ষায় যেকোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পেলেন।
অধ্যাদেশ জারির ক্ষমতা পেতে মাদুরো আইন পরিষদকে অনুরোধ করেছিলেন। আইন পরিষদে মাদুরোর দল সংখ্যাগরিষ্ঠ। তবে বিরোধীরা বলছে, তিনি মার্কিন অবরোধের বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে অর্থনৈতিক সংকট থেকে মানুষের দৃষ্টি দূরে সরিয়ে দিতে চাইছেন।
একই দিন সাম্রাজ্যবাদবিরোধী এক সমাবেশে মাদুরো তাঁর দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অবরোধ আরোপের তীব্র সমালোচনা করেন