অবশেষে গ্রেনাডায় পৌঁছালেন প্রিন্স হ্যারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিবীয় অঞ্চলে সফররত ব্রিটিশ রাজ পরিবারের ছোট রাজকুমার প্রিন্স হ্যারি গ্রেনাডায় পৌঁছেছেন। গতকাল রোববার তিনি গ্রেনাডার রাজধানী সেন্ট জর্জে পৌঁছান। টেলিগ্রাফের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রিন্স হ্যারিকে বহন করা যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন রয়্যাল ফ্লিট অক্সিলিয়ারির (আরএফএ) ওয়েভ নাইট জাহাজটির শনিবার রাতে সেন্ট ভিনসেন্ট দ্বীপ থেকে গ্রেনাডার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ওই জাহাজটিতে ‘যান্ত্রিক ত্রুটি’ দেখা দেয়। প্রকৌশলীরা জাহাজটি মেরামতের চেষ্টা করেন। কিন্তু স্থানীয় সময় মধ্যরাতেও জাহাজটি মেরামত করতে না পারায় রাজকীয় দলটি পরিকল্পনা বদলান।

গ্রেনাডার পথে যাত্রা করার পরিবর্তে সেন্ট ভিনসেন্ট উপকূলের একটি ছোট দ্বীপে রাত্রিযাপন করেন প্রিন্স হ্যারি। একটি হেলিকপ্টারে করে প্রিন্স হ্যারি ওই দ্বীপে পৌঁছান। পরের দিন স্থানীয় সময় রোববার সকালে মেরামত করা ওয়েভ নাইট জাহাজটি তাঁকে তুলে নেয়। গ্রেনাডার রাজধানী সেন্ট জর্জে পৌঁছার পর দেশটির রানির প্রতিনিধি তাঁকে অভ্যর্থনা জানান।