প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলম্বিয়ায় গত শনিবার একটি বিমান দুর্ঘটনায় পড়ে। এতে পাইলটসহ বেশ কয়েকজনের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকাজে নামানো হয় সেনা-সদস্যদের। তাঁরা পশ্চিম কলম্বিয়ার ঘন জঙ্গল থেকে বুধবার জীবিত উদ্ধার করেন ওই বিমানের এক নারী যাত্রী ও তাঁর ছোট্ট ছেলেশিশুকে। ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন কলম্বিয়ার বিমানবাহিনীর প্রধান কর্নেল হেক্টর ক্যারাসকল।
বিবিসি