অভিযোক্তার গুলিবিদ্ধ লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনায় রাষ্ট্রপক্ষের অভিযোক্তা আলবার্তো নিসমানের গুলিবিদ্ধ লাশ তাঁর বাসা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি একটি সন্ত্রাসী হামলার ঘটনা তদন্ত করার সময় প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন বলে অভিযোগ আছে। গত বুধবার নিসমান ৩০০ পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। খবর বিবিসি ও এএফপির।
প্রেসিডেন্টের বিরুদ্ধে সমালোচনার পক্ষে তথ্য-প্রমাণ দিতে কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটির সামনে হাজির হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে গত সোমবার অভিযোক্তা আলবার্তো নিসমানের লাশ পাওয়া যায়।
জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী সার্জিও বার্নি বলেন, ‘আলবার্তোর আত্মহত্যা করার সব ধরনের আলামত মিলেছে।’ তবে বিরোধী দল অভিযোগ তুলেছে, তাঁকে হত্যা করা হয়েছে।