আট টন কোকেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ার টার্বো শহর থেকে প্রায় আট টন কোকেন জব্দ করেছে পুলিশ। যা কিনা দেশটির ভূখণ্ডে এ যাবৎকালের ইতিহাসে সবচেয়ে বড় আকারের অবৈধ মাদকদ্রব্য জব্দ হওয়ার ঘটনা। গত রোববার এক বিবৃতিতে কলম্বিয়ার পুলিশ জানায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর টার্বোর কাছাকাছি কলা চাষের একটি খেতে লুকানো ছিল অবৈধ মাদক কোকেনের বিশাল ভান্ডার। এলাকাটি পানামা সীমান্তের কাছাকাছি। সেখানে অভিযান চালিয়ে পুলিশ সেগুলো জব্দ করে। গ্রেপ্তার করেন তিন সন্দেহভাজনকে, কিন্তু পালিয়ে গেছেন অপর তিনজন। পুলিশ বলছে, ওই মাদকগুলো দেশটির অন্যতম সংঘবদ্ধ অপরাধ চক্র ক্লান উসাগার ছিল।
বিবিসি