আবার গ্রেপ্তার 'এল চাপো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এল চাপো’ গুজমান
এল চাপো’ গুজমান

আবার গ্রেপ্তার হয়েছেন মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ওয়াকিন ‘এল চাপো’ গুজমান। খবর বিবিসির।
গুজম্যানকে গত শুক্রবার নিজ প্রদেশ সিনালোয়ার লস মচিস শহর থেকে গ্রেপ্তার করেন মেরিন সেনারা। তাঁর আস্তানায় স্থানীয় সময় ভোরে সেনারা অভিযান শুরু করেন। একপর্যায়ে নালার ভেতর দিয়ে পালিয়েও যান গুজম্যান। কিন্তু এক বন্দুকযুদ্ধের পর তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়। এ সময় এক মেরিনসহ ছয়জন নিহত হন।
মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল আরেলি গোমেজ বলেন, গুজম্যানকে ধরা সম্ভব হওয়ার একটি কারণ হলো, তিনি নিজের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণে যোগাযোগ করেছিলেন।
গুজম্যান ১৯৯৩ সালে প্রথম দফায় গুয়াতেমালায় গ্রেপ্তার হন। ২০০১ সালে জেল পালান। দ্বিতীয় দফায় ২০১৪ সালে গ্রেপ্তার হন তিনি। গত জুলাই মাসে সুড়ঙ্গ খুঁড়ে কারাগারের গোসলখানা হয়ে পালান গুজম্যান।