আবার তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানামার আইনি সহায়তা প্রতিষ্ঠান মোসাক ফনসেকার কার্যালয়ে গত শুক্রবার আবার তল্লাশি অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। ওই প্রতিষ্ঠানের ফাঁস হওয়া নথিতে কর ফাঁকিবাজ হিসেবে বিশ্বনেতা ও তারকাসহ ধনকুবেরদের নাম আসায় বিশ্বজুড়ে তোলপাড় চলছে। এর আগে ১২ এপ্রিলও সেখানে তল্লাশি করা হয়। এদিকে, বিশ্বের যেসব বিশেষ অঞ্চলে কর এড়িয়ে বিনিয়োগ করার ব্যবস্থা আছে (ট্যাক্স হ্যাভেন), সেগুলোকে কালো তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একমত হয়েছে। ইইউ দেশগুলোর অর্থমন্ত্রীরা সব ‘ট্যাক্স হ্যাভেনকে’ একটি তালিকায় নিয়ে আসার প্রক্রিয়া শুরুর বিষয়টি অনুমোদন করেছেন। এই গ্রীষ্মেই প্রক্রিয়াটি শেষ হবে বলে মনে করা হচ্ছে।
বিবিসি