আবার পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর মাদক চোরাচালানি চক্রের শীর্ষনেতা হোয়াকিন গুসমান আবারও কারাগার থেকে পালিয়েছেন। সরকারি কর্মকর্তারা গতকাল রোববার এ কথা জানিয়েছেন। গুসমান রাজধানী মেক্সিকো সিটির ৯০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আলতিপ্লানো কারাগারের সর্বোচ্চ নিরাপত্তা ভেদ করতে সক্ষম হন। গত ১৪ বছরে এ নিয়ে দ্বিতীয়বার কারাগার থেকে পালিয়ে গেলেন তিনি। এ ঘটনায় মেক্সিকো সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে। গুসমানের খোঁজে পাশের রাজ্যগুলোতে তল্লাশি চলছে।
এএফপি