আর্জেন্টিনার গোয়েন্দা বিভাগ পুনর্গঠন হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার গত সোমবার দেশটির গোয়েন্দা বিভাগ ভেঙে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। সরকারি অভিযোক্তা আলবার্তো নিসমানের রহস্যজনক মৃত্যুর জেরে এ পদক্ষেপ নেওয়া হলো। খবর এএফপি ও বিবিসির।
প্রেসিডেন্টসহ সরকারের জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়ার আগের দিন ১৮ জানুয়ারি নিসমানের গুলিবিদ্ধ লাশ বুয়েনস এইরেসের বাসা থেকে উদ্ধার করা হয়।
টেলিভিশনে এক ভাষণে প্রেসিডেন্ট কির্চনার সোমবার বলেন, গোয়েন্দা বিভাগকে নতুন করে ঢেলে সাজানোর ব্যাপারে তিনি একটি আইনের খসড়া তৈরি করবেন। সাবেক সামরিক সরকার যে কাঠামো তৈরি করে দিয়েছিল, গোয়েন্দা বিভাগ এখনো সেটি অনুসরণ করেই চলছে।