আর্জেন্টিনার শহরে সুন্দরী প্রতিযোগিতায় নিষেধাজ্ঞা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার একটি শহরে সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ করা হয়েছে।
গতকাল রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দেশটির বুয়েন্স এইরেস অঞ্চলের চিভিলকয় শহর কাউন্সিল এই নিষেধাজ্ঞার পক্ষে ভোট দিয়েছে। শহরটিতে এখন আর সুন্দরী প্রতিযোগিতা হবে না।
কাউন্সিল বলছে, এ ধরনের প্রতিযোগিতা যৌনবৈষম্যমূলক এবং তা নারীর বিরুদ্ধে সহিংসতা উত্সাহিত করে।
শহর কাউন্সিলের ভাষ্য, এই প্রতিযোগিতা শারীরিক সৌন্দর্যের বাতিক তৈরিতে ভূমিকা রাখে। খাদ্যভীতির মতো রোগের জন্ম দেয়।
কাউন্সিল জানিয়েছে, শহরটিতে এখন থেকে সুন্দরী প্রতিযোগিতার পরিবর্তে মুখোশসাজ প্রতিযোগিতা ও স্বেচ্ছাসেবার জন্য পুরস্কার দেওয়া হবে।