ইকুয়েডরে পোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোপ ফ্রান্সিস
পোপ ফ্রান্সিস

ইকুয়েডরের রাজধানী কিটো সফরের মধ্য দিয়ে গত রোববার তিন দিনের লাতিন আমেরিকা সফর শুরু করেছেন পোপ ফ্রান্সিস। গত তিন দশকের মধ্যে কোনো পোপের প্রথম ইকুয়েডর সফরকালে তাঁকে একনজর দেখতে কিটোর রাস্তার দুই পাশে সমবেত হয় হাজারো মানুষ। পোপের একজন মুখপাত্রের অনুমানমতে, সংখ্যাটা কমবেশি পাঁচ লাখ হবে। এর আগে ফ্রান্সিসকে কিটোর বিমানবন্দরে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া। পোপ সর্বশেষ লাতিন আমেরিকা সফর করেন ২০১৩ সালে। এবারের সফরে তিনি বলিভিয়া ও প্যারাগুয়েতেও যাবেন। সফরকালে তিনি কমপক্ষে ২২টি ভাষণ দেবেন।
এএফপি