ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইকুয়েডরের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পে বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ভূমিকম্পে দেশটির রাজধানী কিটোর ভবনগুলো কেঁপে ওঠে। এ ছাড়া বিভিন্ন এলাকায় ভবন ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর মেলেনি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সুনামি আঘাত হানতে পারে।