উল্কাপিণ্ড চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ৪!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনায় সুরক্ষিত এলাকা থেকে ২১৫টি উল্কাপিণ্ড চোরাচালানের সময় চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার চাকো প্রদেশের জেনারেল পিনেদো শহরের কাছ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে দেশটির পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে।
আর্জেন্টিনার উত্তরাঞ্চলের চাকো প্রদেশে ক্যাম্পো ডেল সিয়েলো (স্বর্গীয় মাঠ) নামের একটি এলাকা রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রায় চার হাজার আগে উল্কা বৃষ্টির ফলে এ এলাকার সৃষ্টি হয়েছে। এর পর ওই এলাকাটিকে সুরক্ষিত করে দেশটির সরকার।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন আর্জেন্টিনার ও একজন প্যারাগুয়ের নাগরিক। একটি ট্রাকের আসনের নিচে ওই চার ব্যক্তি ২১৫টি উল্কাপিণ্ড নিয়ে যাচ্ছিল। এগুলোর ওজন এক টনের বেশি।