একসঙ্গে হাজারো জুটির বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণবিয়েতে বর-কনের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলিয়ে প্রায় ১২ হাজার মানুষ অংশ নেন। ছবি: এএফপি
গণবিয়েতে বর-কনের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলিয়ে প্রায় ১২ হাজার মানুষ অংশ নেন। ছবি: এএফপি

ব্রাজিলের রিও ডি জেনিরোতে গতকাল রোববার বড় ধরনের গণবিয়ের অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে এক মিলনায়তনে একসঙ্গে এক হাজার ৯৬০ জুটি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, মারাকানা স্টেডিয়ামের কাছেই একটি মিলনায়তনে ওই গণবিয়ে অনুষ্ঠিত হয়। রিও ডি জেনিরোতে এ পর্যন্ত অনুষ্ঠিত সবচেয়ে বড় গণবিয়ে ছিল এটি।
বিয়েতে বর-কনের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলিয়ে প্রায় ১২ হাজার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের নাম দেওয়া হয়, ‘আই ডু ডে’। এই গণবিয়ের খরচ বহন করেছে কর্তৃপক্ষ।
গণবিয়ের মিলনায়তনটিতে সাধারণত বড় বড় কনসার্ট হয়। গতকাল সেখানে হলো খরচ বহনে অক্ষম ব্যক্তিদের বিয়ে। অনুষ্ঠানে উপস্থিত বর-কনের বন্ধুরা সাম্বার তালে তালে বিয়ের উৎসবে মেতেছেন।