প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের কাছে বস্তি এলাকায় পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ সময় পুলিশের চার সদস্য নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মুঠোফোনে ধারণ করা ভিডিও ফুটেজে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সময় গোলাগুলির আওয়াজ শোনা যায়। এর এক দিন আগেই ওই বস্তি এলাকায় মাদক বিক্রেতা চক্রের সদস্যদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি হয়। এরপর থেকে সেখানে উত্তেজনা বিরাজ করছিল। গুলির আঘাতে না অন্য কোনো কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করে জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই হেলিকপ্টারটি বস্তি এলাকায় চলমান অভিযানে পুলিশ সদস্যদের সহায়তা করছিল।