কলম্বিয়ায় বজ্রপাতে নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় দুর্গম পাহাড়ি এলাকা সিয়েরা নেভাদা দে সান্তা মারতায় গতকাল সোমবার বজ্রপাতে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, যে স্থানে বজ্রপাত হয়েছে, সেখানে গতকাল দেশটির উইওয়া নৃতাত্ত্বিক গোষ্ঠীর আধ্যাত্মিক নেতারা বৈঠক করছিলেন। দেশটির জাতীয় ন্যায়পালের কার্যালয় থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

বজ্রপাতের পর ওই অঞ্চলে কর্মরত সেনাবাহিনীর একটি দল হতাহত লোকজনকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে সান্তা মারতা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় লেখেন, ‘সিয়েরা নেভাদা দে সান্তা মারতা আদিবাসী সম্প্রদায়ের প্রতি আমাদের সংহতি রইল।’