কলম্বিয়ার সরকার ও বিদ্রোহীদের নতুন শান্তি চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

৫০ বছরের সংঘাত বন্ধে কলম্বিয়ার সরকার ও ফার্ক বিদ্রোহীরা বৃহস্পতিবার একটি বিতর্কিত সংশোধিত শান্তি চুক্তি সই করেছে। ব্যাপক বিরোধিতা সত্ত্বেও দেশটির আইনসভায় এটি অনুমোদিত হবে বলে মনে করা হচ্ছে। গত সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তি চুক্তিটি গত মাসে গণভোটে অপ্রত্যাশিতভাবে নাকচ হয়ে গেলে চুক্তিটি সংশোধনের এ উদ্যোগ নেওয়া হয়।

অনাড়ম্বর এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস ও গেরিলা নেতা রদ্রিগো ‘তিমোচেঙ্কো’ লন্দোনো নতুন চুক্তিটিতে সই করেন। ব্যবহৃত একটি বুলেট দিয়ে তৈরি করা কলম দিয়ে স্বাক্ষর করেন তাঁরা। নতুন শান্তি পরিকল্পনায় গণভোটের বিষয়টি এড়িয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সমালোচকেরা এর তীব্র নিন্দা করেছেন। তাঁরা বলছেন, চুক্তিতে যে পরিবর্তন করা হয়েছে, তা মূলত নামকাওয়াস্তে। এই চুক্তি এখনো ফার্ক বা রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার গেরিলাদের যুদ্ধপরাধের দায় থেকে অব্যাহতি দেবে।

তবে প্রেসিডেন্ট সান্তোস দাবি করেছেন, সংশোধিত চুক্তিটি আগেরটির চেয়ে ভালো। চুক্তিতে সই করার পর তিনি বলেন, ‘এ চুক্তিতে কলাম্বিয়ার ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা ও পর্যবক্ষণ ঠাঁই পেয়েছে।

শান্তি চুক্তির মাধ্যমে দীর্ঘ পাঁচ দশকের সংঘাত অবসানের প্রচেষ্টার জন্য এবারের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন প্রেসিডেন্ট সান্তোস।