কলম্বিয়ায় পাঁচ দশকের যুদ্ধের অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্টোস (বামে) ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন এফএআরসির নেতা টিমো​লিওন জিমেনেজ গত ৫০ বছরে ধরা চলমান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। ছবি: এএফপি।
কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্টোস (বামে) ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন এফএআরসির নেতা টিমো​লিওন জিমেনেজ গত ৫০ বছরে ধরা চলমান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। ছবি: এএফপি।

কলম্বিয়া সরকার ও দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (এফএআরসি) ঐতিহাসিক যুদ্ধবিরতির চুক্তিতে সই করতে যাচ্ছে। এর ফলে দেশটিতে ৫০ বছর ধরে চলা সংঘাতের ইতি ঘটবে। একে ‘ঐতিহাসিক’ চুক্তি হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শান্তি চুক্তি সই হওয়ার আগে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়টিকে সর্বশেষ ধাপ হিসেবে দেখা হচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যে শান্তি চুক্তি হতে পারে।
এক আয়োজনে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্টোস ও বিদ্রোহী দলটির নেতারা করমর্দন করেছেন।
পাঁচ দশক ধরে চলমান এই সংঘাতে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ নিহত ও ৭০ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে।
কিউবার রাজধানী হাভানাতে প্রায় তিন বছর আগে আনুষ্ঠানিকভাবে এই শান্তিচুক্তি নিয়ে আলোচনা শুরু হয়।
হাভানায় গতকাল বৃহস্পতিবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই যুদ্ধবিরতির শর্ত হিসেবে বিদ্রোহীরা আগামী ১৮০ দিনের মধ্যে অস্ত্র জমা দেবে। প্রায় সাত হাজার বিদ্রোহীর জন্য অস্থায়ীভাবে অবস্থানগত এলাকা ও ক্যাম্প তৈরি করা হবে। তাদের নিরাপত্তার জন্য ওই ক্যাম্পগুলোতে কোনো সাধারণ নাগরিকের প্রবেশাধিকার থাকবে না। জাতিসংঘ পর্যবেক্ষকের উপস্থিতিতে সব দলের অস্ত্র জমা নেওয়া হবে।
টিমোচেঙ্কো নামের পরিচিত এফএআরসির নেতা রড্রিগো লন্ডোনো বলেন, ‘এ দিনটিই যুদ্ধের শেষ দিন হোক।’
এই চুক্তি সম্পাদনের বিষয়ে জনগণের মতামত নেওয়ার বিষয়ে দুই পক্ষই রাজি হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট বলেছেন, ঘটনাটি কলম্বিয়ার জন্য ‘ঐতিহাসিক দিবস’। ৫০ বছর ধরে চলমান মৃত্যু, আক্রমণ আর যন্ত্রণার শেষপ্রান্তে চলে এসেছি। এফএআরসির সঙ্গে বন্দুকযুদ্ধের অবসান ঘটছে।
কলম্বিয়ার সংবাদপত্রগুলোও এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে তুলে ধরেছে। একটি পত্রিকার শিরোনাম দেওয়া হয়েছে ‘বিদায় অস্ত্র’। এল এক্সপেকটাডোর পত্রিকায় বলা হয়েছে, ‘অস্ত্র এখন চুপ করেছে’। দেশটির রক্ষণশীল পত্রিকা হিসেবে পরিচিত এল টিয়েম্পো দেশটির প্রেসিডেন্টের বিবৃতিতে শিরোনাম করেছে।

একনজরে এফএআরসি
এফএআরসি হচ্ছে কলম্বিয়ার বৃহত্তর বিদ্রোহী বা বিচ্ছিন্নতাবাদী দল।
কলম্বিয়ার সরকারি সেনাবাহিনীকে এফএআরসি তাদের প্রধান শত্রু হিসেবে দেখে। তারা পুলিশ স্টেশন, সেনাচৌকিতে হামলা চালায়।
কয়েক বছর ধরে কলম্বিয়ার সেনাবাহিনী কঠোরভাবে এই বিদ্রোহীদের দমন করা শুরু করে।
১৯৬৪ সালে কমিউনিস্ট পার্টির সামরিক শাখা হিসেবে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। মার্ক্স-লেনিনতত্ত্ব অনুসারী এ গ্রুপটি। গ্রুপটির প্রতিষ্ঠাতার ছিল কৃষক ও চাষিরা। বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তারা অস্ত্র হাতে তুলে নেয়। তথ্যসূত্র : বিবিসি।