কাঠগড়ায় গোয়েন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলাম্বিয়ার সাবেক গোয়েন্দাপ্রধান মারিয়া দেল পিলার পানামায় আত্মসমর্পণ করেছেন। শনিবার তাঁকে কলাম্বিয়ার রাজধানী বোগোতার এক আদালতে হাজির করা হয়। আদালত তাঁর গ্রেপ্তারের বিষয়টি আইনসম্মত বলে মত দেন। মারিয়া পিলারের বিরুদ্ধে কলাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ওপর অবৈধভাবে গোয়েন্দাগিরির অভিযোগ রয়েছে। ২০১০ সালে ওই অভিযোগ ওঠার পর তিনি দেশত্যাগ করেন। পানামা তাঁকে আশ্রয় দেয়। ওই সময় প্রেসিডেন্ট উরিবের সঙ্গে পানামার প্রেসিডেন্টের ঘনিষ্ঠতা ছিল। গত বছর পানামার সুপ্রিম কোর্ট পিলারের আশ্রয়ের অনুমতি বাতিল করেন।

এএফপি