প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের একটি কারাগারে কুখ্যাত একটি সন্ত্রাসী গোষ্ঠীর ১৪ জন সদস্য নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা জানান, উত্তরাঞ্চলের কুইজালতেপেক কারাগারে নিয়মিত পরিদর্শনের সময় দুটি পৃথক স্থানে ১৪ জনের লাশ পাওয়া যায়। তারা সবাই দেশটির কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী ‘বারিও ১৮’-এর সদস্য। অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই হত্যার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। কারা কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনার তদন্ত করছে। বিশ্বে খুনের হার সবচেয়ে বেশি এ রকম দেশের মধ্যে এল সালভাদর অন্যতম। সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের ফলে দেশটিতে অনেক মানুষ খুন হয়। গত বুধবার দেশটির পুলিশ জানিয়েছিল, সেখানে প্রতি তিন দিনে ১২৫ জন খুন হয়।
বিবিসি