কারাগারে ৩৩ বন্দীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের উত্তরাঞ্চলের রোরায়মা রাজ্যের একটি কারাগারে কমপক্ষে ৩৩ জন বন্দীকে হত্যা করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, মাদক পাচারকারী একটি চক্র এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আজ শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, এ ঘটনার জন্য মাদক পাচারকারী চক্র দায়ী। তিনি বলেন, ওই হত্যাকাণ্ডের পর কয়েকটি মৃতদেহ গলাকাটা অবস্থায় পাওয়া যায়। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

কয়েক দিন আগে ব্রাজিলের আরেকটি কারাগারে দাঙ্গায় ৫ ‍ ৬ জন নিহত হয়। ব্রাজিলের কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, আজ সকালে বন্দীদের একটি দল তাদের কক্ষের তালা ভেঙে ফেলতে সক্ষম হয় এবং পৃথক একটি শাখা ভবনে আক্রমণ চালায়। কারাগারে এই হত্যাকাণ্ডের জন্য ফার্স্ট কমান্ড ইন দ্য ক্যাপিটাল (পিসিসি) নামের এক মাদক পাচারকারী গোষ্ঠী দায়ী।

২০১২ সালের এক সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, মাদক পাচারকারী দলগুলোর মধ্যে পিসিসি সবচেয়ে বড়। মাদক বিক্রি করে বছরে দলটি ৩২ মিলিয়ন মার্কিন ডলার আয় করে। ওই দলটির ১৩ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই সাও পাওলোর কারাগারে বন্দী রয়েছে।