কালামের নামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও পরমাণুবিজ্ঞানী এ পি জে আবদুল কালামের নামে ভারতের ওডিশা রাজ্যের একটি দ্বীপের নাম রাখা হয়েছে। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক শুক্রবার রাজ্যের ভদ্রক জেলার বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকার হুইলার দ্বীপের নাম পাল্টে রাখেন ‘আবদুল কালাম দ্বীপ’। ওডিশার চাঁদিপুর থেকে ৭০ কিলোমিটার দূরের ৩৯০ একরের এই দ্বীপ থেকে ভারত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে থাকে। ইংরেজ কমান্ড্যান্ট লেফটেন্যান্ট হুইলারের নামে এই দ্বীপের নাম রাখা হয়েছিল। আবদুল কালাম ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) প্রধান থাকার সময় কয়েকবার গিয়েছিলেন এই দ্বীপে।
কলকাতা প্রতিনিধি