* ‘আমাকে দোষী সাব্যস্ত করতে পারেন। তাতে কিছু যায় আসে না। ইতিহাস আমাকে নির্দোষ বলবে।’
১৯৫৩ সালে আদালতের এক বিচারে আত্মপক্ষ সমর্থন করে
* ‘আমি ৮২ জনকে নিয়ে বিপ্লব শুরু করেছিলাম। আবার যদি সেটা করতে হয়, আমি ১০ বা ১৫ জন এবং সর্বোচ্চ আস্থাকে সঙ্গে নেব। আস্থা ও পরিকল্পনা ঠিক থাকলে আপনি কতটা ছোট, সেটা গুরুত্বপূর্ণ নয়।’
* ‘বিপ্লব কোনো পুষ্পশয্যা নয়। এটা অতীত ও ভবিষ্যতের মধ্যে লড়াই।’
বিপ্লবের বছর, ১৯৫৯ সালে দেওয়া বক্তব্য
* ‘বিপ্লবের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি হলো এই যে আমাদের যৌনকর্মীরাও কলেজের স্নাতক হতে পারে।’
২০০৩ সালের এক প্রামাণ্যচিত্রে
* ‘অনুভব করেছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করাটাই আমার সত্যিকারের নিয়তি।’
২০০৪ সালে এক প্রামাণ্যচিত্রে
* ‘৮০ বছর বয়সে পৌঁছাতে পেরে আমি সত্যিই আনন্দিত। শক্তিধর একটি প্রতিবেশীর পাশে অবস্থান করে এটা কখনোই আশা করিনি। কারণ, দেশটি আমাকে মেরে ফেলতে প্রতিদিনই চেষ্টা করছে।’
২০০৬ সালে আর্জেন্টিনায়