কাস্ত্রোর স্মরণ অনুষ্ঠানে পশ্চিমা নেতারা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেইজিংয়ে কিউবার দূতাবাসে কাস্ত্রোর প্রতি শ্রদ্ধা l এএফপি
বেইজিংয়ে কিউবার দূতাবাসে কাস্ত্রোর প্রতি শ্রদ্ধা l এএফপি

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর শেষকৃত্যে যোগ দিচ্ছেন তাঁর মতাদর্শের অনুসারী লাতিন আমেরিকার দেশগুলোর নেতারা। হাভানায় গতকাল মঙ্গলবারের এক বিশাল স্মরণ অনুষ্ঠানে তাঁদের অনেকেরই যোগ দেওয়ার কথা ছিল।
পশ্চিমা দেশগুলোর নেতারা কাস্ত্রোর স্মরণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না। হোয়াইট হাউস গত সোমবার জানায়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হাভানায় যাচ্ছেন না।
হাভানার রেভল্যুশন স্কয়ারে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভের ভেতরে গতকাল টানা দ্বিতীয় দিনের মতো কিউবার মানুষ তাদের প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানায়।
সোমবার কিউবার শত শত বিদ্যালয়, হাসপাতাল ও সরকারি ভবনে গিয়ে অনেক মানুষ বিপ্লবের পক্ষে লড়াইয়ের শপথনামায় সই করেন। রাষ্ট্রীয় টেলিভিশন দেখিয়েছে, প্রয়াত ফিদেল কাস্ত্রোর ভাই বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এবং শীর্ষস্থানীয় কর্মকর্তারা একই অঙ্গীকারনামায় সই করেন।
কাস্ত্রোর শাসনব্যবস্থার অধীনে দারিদ্র্যপীড়িত কিউবার জনগণ বিনা মূল্যে উন্নতমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা পেয়েছে। এটিসহ বিভিন্ন কারণে তাঁকে আদর্শ বলে গণ্য করেন মিত্রদেশগুলোর নেতারা। তবে বিশেষ করে স্নায়ুযুদ্ধের যুগে সমাজতান্ত্রিক বলয়ে থাকার কারণে কাস্ত্রোকে অপছন্দ করতেন পুঁজিবাদী দেশগুলোর নেতারা। তাঁরা কাস্ত্রোকে স্বৈরশাসক এবং রাজনৈতিক বিরোধীদের নিপীড়নকারী আখ্যা দিয়েছেন।
লাতিন আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং আফ্রিকার প্রায় ২৫ জন নেতা হাভানার স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন।