কাস্ত্রোর সমর্থন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র ও কিউবা গত ডিসেম্বরে আকস্মিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঐতিহাসিক ঘোষণা দেয়। এ নিয়ে গত সোমবার পত্রিকায় প্রকাশিত এক চিঠির মাধ্যমে প্রথমবারের মতো মুখ খোলেন কাস্ত্রো। এতে তিনি কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে মৌন সমর্থন দেন। তবে এই কমিউনিস্ট নেতা এ-ও বলেন, যুক্তরাষ্ট্রের নীতির প্রতি তাঁর বিশ্বাস নেই। তবে সার্বিকভাবে কাস্ত্রোর বিবৃতিকে ইতিবাচক হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘আমরা তাঁর কথাকে একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে নিয়েছি।’ এএফপি