কিউবানদের বিশেষ সুবিধার অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিউনিস্ট দেশ কিউবার নাগরিকদের জন্য দীর্ঘদিনের বিশেষ অভিবাসন নীতির অবসান ঘটিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। গত বৃহস্পতিবার এক ঘোষণায় ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়, ভিসা নিয়ে কিংবা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে পৌঁছালে বসবাসের যে বিশেষ সুবিধা এত দিন কিউবার নাগরিকদের জন্য ছিল, তা বাতিল করা হয়েছে। ‘ভেজা পা, শুকনো পা’ নামে পরিচিত এই নীতির মাধ্যমে কিউবার কোনো নাগরিক নৌপথে এসে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখতে পারলেই তাঁকে বসবাসের সুযোগ দেওয়া হতো। কিউবার কর্তৃপক্ষ বহু বছর ধরে এই নীতির পরিবর্তন চেয়ে আসছিল। সতর্কতা দিয়ে এই ঘোষণা দেওয়া হলে কিউবা থেকে একসঙ্গে মানুষ স্বল্প দূরত্বের সাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছার চেষ্টা করত—এ আশঙ্কার কারণেই হঠাৎ এ ঘোষণা বলে মনে করা হচ্ছে।