কিউবার পার্লামেন্টে সর্বসম্মতিতে পাস হলো প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে কিউবার পার্লামেন্ট। গত শুক্রবার পার্লামেন্ট অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পরই রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেনসা লাতিনা এ খবর জানায়।
কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো গত বুধবার এক ভাষণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ঐতিহাসিক ঘোষণা দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অনুরূপ ঘোষণা দেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ উদ্যোগকে দুই দেশের মধ্যে অর্ধশতাব্দীর বৈরিতা অবসানের সূচনা বলে মনে করা হচ্ছে।
কমিউনিস্টশাসিত কিউবার পার্লামেন্টে সরকারবিরোধী কেউ নেই বলে একে নামমাত্র ‘রাবার স্ট্যাম্প’ সংসদ মনে করা হয়। এতে ৬১২ জন সদস্য রয়েছেন। প্রতি দুই বছর পর এর অধিবেশন বসে।
পার্লামেন্টের চলমান দ্বিবার্ষিক অধিবেশনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার সম্পর্ক নতুন করে শুরু করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।