প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থ পাচার এবং রাষ্ট্রীয় তেল উৎপাদন প্রতিষ্ঠান পেট্রোব্রাসের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাজিলের ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির কোষাধ্যক্ষ জোয়াও ভাকারিকে গত বুধবার গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর পদত্যাগ করেছেন ভাকারি। তিনি পেট্রোব্রাস কেলেঙ্কারিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন বলে পুলিশ অভিযোগ করেছে। প্রেসিডেন্ট দিলমা রুসেফের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ভাকারি। প্রেসিডেন্ট রুসেফ চার মাস আগে পুনর্নির্বাচিত হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে প্রায়ই বিক্ষোভ হচ্ছে। চাঞ্চল্যকর পেট্রোব্রাস দুর্নীতি সংঘটিত হওয়ার সময় তিনিই প্রতিষ্ঠানটির প্রধান ছিলেন। কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে অন্তত ৪০ রাজনীতিকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে।
এএফপি