কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে পানামায় কিউবার চিকিৎসকেরা

করোনাভাইরাসপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাকালে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন ও করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সহায়তা করতে গত বৃহস্পতিবার সকালে কিউবার দুই শতাধিক চিকিৎসকের একটি দল পানামায় গেছে। খবর আল-জাজিরার।

পানামার স্বাস্থ্য মন্ত্রণালয় টুইটারে জানায়, ‘কোভিড-১৯–এর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা জোরদার করতে কিউবা থেকে ২২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন।’

পানামার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ হাজার ৩৪৮ জন সংক্রমিত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৪২ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে দুটিই রেকর্ড। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২ লাখ ২০ হাজারের বেশি মানুষ। মারা গেছেন অন্তত ৩ হাজার ৬০০ জন।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পর গতকাল শুক্রবার মধ্য আমেরিকার দেশ পানামা দেশজুড়ে আবার নানা বিধিনিষেধ আরোপ করার কথা ঘোষণা করেছে। বিধিনিষেধের আওতায় লোকজনকে ছুটির দিনগুলোর বাজার ভিন্ন ভিন্ন দিনে সারতে বলা হয়েছে। এ ছাড়া বড়দিন ও খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে ঘোষিত ছুটির দিনগুলোয় লকডাউন কার্যকর করা হচ্ছে।

গত জুনে করোনার সংক্রমণ ও মৃত্যুর ঘটনা যখন সর্বোচ্চ ছিল, তখনো একই রকম বিধিনিষেধ জারি করেছিল পানামা সরকার। এই মহামারির প্রথম দফার ধকল কাটিয়ে ওঠার চেষ্টায় গত সেপ্টেম্বরে দেশটিতে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো আবার সচল করা হয়। এরপর থেকেই সংক্রমণ বাড়ছে। রোগীতে ভরে উঠছে হাসপাতালগুলো। অথচ হাসপাতালে চিকিৎসাকর্মীর ঘাটতি দেখা দিচ্ছে।

বৃহস্পতিবার পানামার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ হাজার ৩৪৮ জন সংক্রমিত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৪২ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে দুটিই রেকর্ড। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২ লাখ ২০ হাজারের বেশি মানুষ। মারা গেছেন অন্তত ৩ হাজার ৬০০ জন।

পানামা বলেছে, করোনা মোকাবিলায় সহায়তা দিতে ১৫ ডিসেম্বর কিউবা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ভেনেজুয়েলা ও কলম্বিয়া থেকে চিকিৎসক পাঠানোর অনুরোধ করেছিল দেশটি। যদিও আইন অনুযায়ী দেশটিতে বিদেশি স্বাস্থ্যকর্মীদের কাজ করা নিষিদ্ধ।