ক্যাম্পোসের বদলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন দেশটির সাবেক পরিবেশমন্ত্রী মারিনা সিলভা। সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী এদুয়ার্দো ক্যাম্পোস গত বুধবার বিমান দুর্ঘটনায় নিহত হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন মারিনা। সাবেক এই মন্ত্রীর আসন্ন নির্বাচনে এদুয়ার্দোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। আগামী বুধবার মারিনার মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ব্রাজিলের বিরোধী জোট। এদুয়ার্দো ও মারিনা গত বছরের অক্টোবরে এই জোট গঠনের ঘোষণা দিয়েছিলেন।
বিবিসি