খুনের ঘটনা বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী পরিবেশবাদী আন্দোলনের কর্মীদের হত্যার ঘটনা গত বছর শতকরা ২০ ভাগ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে লাতিন আমেরিকার দেশগুলোতে এ পরিস্থিতি সবচেয়ে বিপজ্জনক। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা গ্লোবাল উইটনেসের প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। গতকাল সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে বিশ্বব্যাপী মোট ১১৬ জন পরিবেশবাদী কর্মী খুন হয়েছেন।  তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।