গণকবরে ২৪২ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে একাধিক গণকবর খুঁড়ে অন্তত ২৪২টি লাশ মিলেছে। সরকারি কর্মকর্তারা গত শুক্রবার এ খবর দিয়েছেন। ছয় মাস ধরে এসব লাশের খোঁজ মেলে। নিখোঁজ ওই ব্যক্তিদের স্বজনেরা এল সোলেসিতো নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করেছেন। তাঁরাই ভেরাক্রুজ শহরের কাছে গত আগস্টে প্রথম গণকবরটির সন্ধান পান। তারপর তল্লাশি চালিয়ে মোট ১২৪টি গণকবর পাওয়া যায়। সেখানে সব মিলিয়ে ২৪২টি খুলি ছিল। মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্যগুলোর মধ্যে ভেরাক্রুজ একটি। সেখানে অপরাধী চক্রের মধ্যে নিয়মিত লড়াই হয়ে থাকে।