গুলিতে নিহত ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের বন্দরনগর সাও পাওলোতে বন্দুকধারীদের গুলিতে ১৮ জন নিহত ও সাতজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে দেশটির বৃহত্তম নগরের দুটি আলাদা জায়গায় এই হত্যাযজ্ঞ ঘটে। গত সপ্তাহে ওই দুটি স্থানেই পুলিশের দুই সদস্য খুন হন। সাও পাওলোর নিরাপত্তা বিভাগের প্রধান আলেজান্দর দা মোরায়েস শুক্রবার হতাহতের সংখ্যাটি জানান। পত্রপত্রিকার খবর অনুযায়ী, বিগড়ে যাওয়া পুলিশ ওই পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দা মোরায়েস বলেন, দুই ঘটনার মধ্যে একটিতে এক পানশালায় বেশ কয়েকজনকে ঠান্ডা মাথায় গুলি করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, হামলাকারীরা দুটি দলে বিভক্ত হয়ে এসব হামলা চালায়।
এএফপি