চিলিতে ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলির ভালপারাইসোতে গতকাল শনিবার ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৪। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে এনডিটিভি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

চিলির স্থানীয় সময় রাত সাড়ে সাতটার দিকে ভূকম্পনটি অনুভূত হয়। তাত্ক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কিছু কিছু এলাকায় বিদ্যুত্ ও টেলিফোনসেবা ব্যাহত হচ্ছে।

প্রাথমিকভাবে জানানো হয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৬ দশমিক ৬। তবে পরে জানানো হয়, ভূমিকম্পটি ৬ দশমিক ৪ মাত্রার।

ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল রাজধানী সান্তিয়াগো থেকে ১১৮ কিলোমিটার দূরে ভালপারাইসোতে।