চিলিতে ভয়াবহ দাবানলে ১০ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিলির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে একটি শহর পুরো পুড়ে গেছে। সরকারি কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার বলেছে, দাবানলে ১০ জনের মৃত্যু হয়েছে। বাড়িছাড়া হয়েছে হাজারো মানুষ। কয়েকটি গ্রামও আগুনের লেলিহান শিখায় ধ্বংস হয়েছে।
জোরালো বাতাস, উচ্চ তাপমাত্রা ও দীর্ঘদিনের খরার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। সান্তা ওলগা নামের একটি শহর দাবানলে ধ্বংস হয়ে গেছে। এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যেই এই আগুন প্রায় ৬ লাখ ৮০ হাজার একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।