চুরি হবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইকেল চুরি ঠেকাতে চিলির তিন তরুণ প্রকৌশলবিদ তৈরি করেছেন বিশেষ একধরনের নকশা। ‘ইয়েরকা’ নামের এই সাইকেলের নিচের অংশকেই তালা হিসেবে ব্যবহার করা যাবে। চুরি করতে হলে সাইকেলটির বিশেষ প্রয়োজনীয় অংশ ভাঙতে হবে। তখন সম্পূর্ণ সাইকেলটিই অকেজো হয়ে পড়বে। চিলি এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশে সাইকেলের ব্যবহার দিনে দিনে বাড়ছে। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব দ্বিচক্রযান ব্যবহার করতে জনসাধারণকে উৎসাহিত করা হচ্ছে। এপি