চে ও চাভেজ ব্র্যান্ডের সুগন্ধি নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপ্লবী অর্নেস্তো চে গুয়েভারা ও ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট বিপ্লবী হুগো চাভেজের নামে একটি প্রতিষ্ঠানের উৎপাদিত সুগন্ধি নিষিদ্ধ করেছে কিউবা। নিষেধাজ্ঞা জারি করে হাভানা সরকার বলেছে, রাষ্ট্রীয় ওষুধ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। সরকারি গ্র্যানমা পত্রিকায় প্রকাশিত এক বিবৃতিতে এ-জাতীয় সুগন্ধির উৎপাদন প্রকল্পকে ‘এক মারাত্মক ভুল’ বলে আখ্যায়িত করে সরকার আরও বলেছে, প্রয়াত এই বিপ্লবীরা হলেন ‘পুণ্যের প্রতীক’। বিবিসি