চে'র সেই ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউবার কিংবদন্তি বিপ্লবী চে গুয়েভারার আটটি দুর্লভ ছবি পাওয়া গেছে স্পেনের একটি ছোট্ট শহরে। গেরিলা নেতা চে গুয়েভারাকে ১৯৬৭ সালের অক্টোবরে বলিভিয়ার সেনারা গুলি করার পরপরই সাদাকালো ওই ছবিগুলো তুলেছিলেন বার্তা সংস্থা এএফপির এক আলোকচিত্রী সাংবাদিক। ছবিতে দেখা যায়, স্ট্রেচারে রাখা হয়েছে চে’র মরদেহ। তাঁর চোখ দুটি তখনো খোলা। উন্মুক্ত বক্ষদেশে রক্তের স্রোত। উত্তর স্পেনের রিসলা শহরের কাউন্সিল ইমানোল অর্তেগা তাঁর এক আত্মীয়ের কাছ থেকে ছবিগুলো পেয়েছিলেন। এএফপি