ছাইয়ে চাপা শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলির আগ্নেয়গিরি গত চার দশক ধরে সুপ্ত থাকার পর হঠাৎ করেই অগ্ন্যুৎপাত শুরু করেছে। ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। এতে ধূসর আস্তরণে ঢাকা পড়েছে স্থানীয় কয়েকটি শহর। গত বুধবার সক্রিয় হয়ে ওঠে কালবুকো আগ্নেয়গিরি। এর পর থেকে আকাশে ১০ কিলোমিটার উঁচু পর্যন্ত ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ছে। পরে এই ছাই-মেঘ বৃষ্টির মতো নিচে পড়ছে। কোথাও কোথাও তিন ফুট পুরু হয়ে ছাই জমেছে। দেশের দক্ষিণাঞ্চল বেশি প্রভাবিত হলেও অন্যান্য এলাকার পাশপাশি প্রতিবেশি আর্জেন্টিনার কিছু এলাকায়ও এর প্রভাব পড়েছে।
বিবিসি