জনসমক্ষে কাস্ত্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রো দীর্ঘ ১৪ মাস পর জনসমক্ষে এসেছেন। ৮৮ বছর বয়সী কাস্ত্রোর স্বাস্থ্য অনেক দিন ধরেই নাজুক। রাষ্ট্রপরিচালিত সংবাদপত্র গ্রানমা গতকাল শনিবার লিখেছে, কাস্ত্রো এ সপ্তাহে ভেনেজুয়েলার একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। গ্রানমার ওয়েবসাইটে একটি গাড়িতে বসা কাস্ত্রোর চারটি ছবি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, তিনি জানালা দিয়ে সমর্থকদের সঙ্গে হাত মেলাচ্ছেন। তাঁর পরনে সাদা ও নীল রঙের ট্র্যাকস্যুট আর কালো টুপি। স্বাস্থ্যগত কারণে ২০০৬ সালে অবসর নেওয়ার পর থেকে নিভৃত জীবন কাটাচ্ছেন কিউবার বিপ্লবের জনক।
এএফপি