জনসমক্ষে কাস্ত্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিদেল কাস্ত্রো
ফিদেল কাস্ত্রো

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো এক মাসের বেশি সময় পর জনসমক্ষে এলেন। তিনি গত শুক্রবার রাজধানী হাভানার বাড়ি থেকে বেরিয়ে কাছাকাছি গুয়াতাও এলাকায় অবস্থিত খাদ্য শিল্প মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউটে যান। তিনি সেখানে পনির বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে যোগ দেন। রাষ্ট্রীয় টেলিভিশনে গত শনিবার ওই অনুষ্ঠানের একাধিক ছবি দেখনো হয়। ৮৮ বছর বয়সী কাস্ত্রোকে ছবিতে বেশ প্রাণবন্ত দেখায়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ১৯ জন পনির বিশেষজ্ঞের সঙ্গে চার ঘণ্টার বেশি সময় কথা বলেন কাস্ত্রো। জনগণের পুষ্টি, জলবায়ু পরিবর্তন ও ঘন ঘন যুদ্ধ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। পনির তৈরির প্রতি ১৯৬০-এর দশক থেকেই বিশেষ আগ্রহী হন এই নেতা।
এএফপি