প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর নারী লিয়েন্দ্রা বিসেরা লামব্রেরাস গতকাল রোববার ১২৭তম জন্মদিন পালন করেছেন। হিসাবে তিনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারী। তবে ৪০ বছর আগে বাসা বদলের সময় জন্মসনদ হারিয়ে ফেলায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাঁকে জীবিত বয়স্কতম নারীর স্বীকৃতি দেয়নি। তাঁর ১২ বছরের ছোট হয়েও সবচেয়ে বয়স্ক নারীর স্বীকৃতি পান জাপানের মিসাও ওকাওয়া। ১৮৮৭ সালের ৩১ আগস্ট জন্ম লিয়েন্দ্রার। তাঁর ২৭ বছর বয়সে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। খবর টেলিগ্রাফ