জীবন্ত উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ার রাজধানী নাইরোবিতে ধসে পড়া ছয়তলা ভবনের নিচ থেকে ঘটনার তিন দিন পর এক বছর বয়সী এক মেয়েশিশুকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। গত শুক্রবার নাইরোবির হুরুমায় প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যে ধসে পড়ে ভবনটি। এ ঘটনায় গতকাল মঙ্গলবার পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কেনিয়া সরকার। এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে অনেকে। তবে তাদের জীবিত উদ্ধারের আশা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। কেনিয়া রেডক্রস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে ৮০ ঘণ্টা চাপা পড়ে থাকার পর গতকাল কম্বলে মোড়ানো অবস্থায় একটি বালতির মধ্যে মেয়েশিশুটিকে পাওয়া যায়। পানিশূন্যতায় ভুগলেও তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। উদ্ধারের পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শিশুটির বাবা-মায়ের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো জানা যায়নি।
রয়টার্স