টানা তৃতীয় মেয়াদে জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল ওর্তেগা
ড্যানিয়েল ওর্তেগা

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা টানা তৃতীয় মেয়াদে জয়ী হতে চলেছেন। মধ্য আমেরিকার দরিদ্র এই দেশটিতে গত রোববার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ৭০ বছর বয়সী সাবেক গেরিলাযোদ্ধা ড্যানিয়েল ওর্তেগা স্ত্রী রোসারিও মুরিজোকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী করে নির্বাচনী লড়াইয়ে নামেন। দুই-তৃতীয়াংশ ভোট গণনা শেষে দেখা যায়, বামপন্থী এই নেতা ৭২ শতাংশ ভোট পেয়ে বিপুলভাবে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মধ্য ডানপন্থী প্রার্থী মাক্সিমিনো রদ্রিগেজ পেয়েছেন মাত্র ১৪ দশমিক ২ শতাংশ ভোট। এবারও জিতলে চারবার প্রেসিডেন্ট হবেন ওর্তেগা। অনেক সমালোচনা থাকলেও তুলনামূলকভাবে তিনিই ছিলেন সবচেয়ে জনপ্রিয় প্রার্থী।