ঢিলে দিল কাতালানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার দাবিতে দৃশ্যত একটু ঢিলে দিল স্পেনের কাতালোনিয়া প্রদেশ। গতকাল মঙ্গলবার কাতালোনিয়া প্রদেশের প্রেসিডেন্ট আর্তুর মাস বলেছেন, আগামী ৯ নভেম্বর পরিকল্পিত গণভোট ঠিকই অনুষ্ঠিত হবে। তা হবে ‘নাগরিকদের পরামর্শ’ বিষয়ক ভোট। বার্সেলোনায় এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এটি চূড়ান্ত কিছু নয়, বরং হবে প্রস্তুতিমূলক ভোট। তবে মাসের ঘোষণাকে স্বাগত জানিয়ে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় বলেন, এটি দারুণ এক সুসংবাদ। রয়টার্স