তল্লাশি অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভ্যালেন্সিয়া শহরে গত রোববার ভোরে একটি সামরিক ঘাঁটিতে হামলার পর অস্ত্র নিয়ে পালিয়ে যাওয়া একদল ভাড়াটে সৈন্যের খোঁজে তল্লাশি অভিযান চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। সামরিক বাহিনীর পোশাক পরা ওই ভাড়াটে সৈন্যরা বলছেন, তাঁরা ‘মাদুরোর স্বৈরশাসনের’ বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। কর্মকর্তারা এসব কথা জানিয়েছেন। ওই সামরিক ঘাঁটিতে ২০ জন সৈন্যের একটি দলের চালানো হামলায় দুজন নিহত ও একজন আহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ১০ জনকে ধরতে অভিযান চলছে।