প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী এদুয়ার্দো ক্যাম্পোস বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট দিলমা রুসেফ বলেছেন, তাঁরা এক ‘মহান ব্রাজিলীয়’কে হারিয়েছেন। এদুয়ার্দো ক্যাম্পোসকে বহনকারী ছোট উড়োজাহাজটি গত বুধবার রিও ডি জেনিরো থেকে গুয়ারুজা শহরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। এতে ক্যাম্পোস ছাড়াও তাঁর চার সহযাত্রী ও দুই পাইলট নিহত হন।
এপি ও বিবিসি