দশ ব্যক্তিকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর গেরেরো রাজ্যে একদল সশস্ত্র লোক দশ ব্যক্তিকে অপহরণ করেছে। দক্ষিণ-পশ্চিম মেক্সিকোর এ সহিংসতাকবলিত রাজ্যেই দুই বছর আগে ৪৩ জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল। তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়। লস টাকিলেরোস নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীর সন্দেহভাজন সদস্যরা দুটি শিশুসহ ওই দশজনকে বৃহস্পতিবার রাতে স্যান হেরোনিমো এলাকা থেকে ধরে নিয়ে যায়। গেরেরোতে নিরাপত্তাব্যবস্থা দেখভালের জন্য গঠিত টাস্কফোর্সের মুখপাত্র রবার্তো আলভারেস এ কথা জানান। তিনি বলেন, মাদক ব্যবসা চক্র নাইটস টেম্পলার ও লা ফামিলিয়ার সাবেক সদস্যরা ওই চক্রটি গঠন করেছে। তারা মুক্তিপণের অর্থের জন্য কয়েক মাস ধরে লোকজন অপহরণ করছে।